Narendra Modi: ১৫ থেকে ১৮ বছরের বয়সীদের জন্যও টিকাকরণ, কারা পাবেন তৃতীয় ডোজ? জেনে নিন
করোনার ভয়াল প্রকোপ থেকে বাঁচতে টিকাই ভরসা। ইতিমধ্যে ১৮ ঊর্ধ্ব ভারতীয়দের ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে। ১০০ কোটি ভ্যাকসিনেশন অনেক আগেই ছাড়িয়ে গেছে। এদিকে আজ জাতির উদ্দ্যেশে ভাষনে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ঘোষনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি আরও বলেন, সতর্কতামূলক ডোজ পাবেন ষাটোর্ধ্ব স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধারা। তিনি আরো বলেন, ‘বিশ্বের অনেক দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। ভারতেও বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্ত। ওমিক্রন নিয়ে অযথা ভয় পাবেন না, কিন্তু সতর্ক থাকবেন। এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে।'
প্রধানমন্ত্রী মোদী দেশে করোনা চিকিৎসার কথা উল্লেখ করে বলেন, 'দেশে এই মুহূর্তে ১৮ লক্ষ আইসোলেশন বেড আছে। ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড আছে দেশে। সবাইকে কোভিড বিধি মানতে হবে। ৬১ শতাংশের বেশি ভারতবাসী ভ্যাকসিনের ডাবল ডোজ পেয়েছেন। ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক ভারতবাসী প্রথম ডোজ পেয়েছেন। দেশে খুব দ্রুত ন্যাজাল ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন আসবে। গত ১১ মাস ধরে ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চলছে। করোনা কিন্তু এখনও যায়নি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
5 মন্তব্যসমূহ
Good information
উত্তরমুছুন👍
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনgood
উত্তরমুছুন👍
উত্তরমুছুন