করোনা আবহে কৃত্তিম উপায়ে ছট ঘাট বানিয়ে সূর্য দেবের আরাধনায় নজির সৃষ্টি করলেন জলপাইগুড়ি জেলার পুলিশ কর্মীরা
জানা গেছে জলপাইগুড়ি জেলার পুলিশ লাইনের পুলিশকর্মী বাবলু বাসফোরের অভিনব চিন্তা মাথায় আসে। করোনা আবহে কিভাবে সতর্ক থাকা যায় সেই চিন্তা করেই তার এই অভিনব চিন্তা ধারা।
পুলিশ লাইনের কয়েকটি পরিবার প্রতি বছরই এই ছট পূজার শহরের বিভিন্ন ঘাটে অংশ নেয়।
সামাজিক দূরত্ব বিধির কথা মাথায় রেখে নিজের কোয়ার্টার এর পাশেই মাটিতে একটি গর্ত করে সেখানে কৃত্তিম উপায়ে প্লাস্টিকের উপরে জল ঢেলে ঘাট তৈরি করে সূর্যদেবের আরাধনায় মাতলেন পুলিশ লাইনের পরিবারের সদস্যরা। যা ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে শহরে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ