Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিতর্কিত সেক্সচ্যাট কান্ডের পর ক্রিকেট থেকে সড়ে দাঁড়ালেন টিম পেইন

বিতর্কিত সেক্সচ্যাট কান্ডের পর ক্রিকেট থেকে সড়ে দাঁড়ালেন টিম পেইন

tim paine




অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন সেক্সচ্যাট বিতর্কে 'মানসিকভাবে বিধ্বস্ত' টিম পেইন। চার বছর আগের বিতর্কিত সেক্সচ্যাট কান্ড প্রকাশ্যে আসার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিম পেইন। এবার মানসিক স্বাস্থ্যের দরুণ ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ালেন তিনি।



সেক্সটিং কান্ডে জড়ানোর পরেও ক্রিকেটার হিসেবে নির্বাচন হবেন পেইন বলেই আগেই জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি সতীর্থরাও পাশে দাঁড়িয়েছিল। তাসমানিয়ার হয়ে ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে খেলে অজি স্কোয়াডে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।



তাসমানিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় আলোচনার পর টিম পেইন জানিয়েছেন আসন্ন ভবিষ্যতে তিনি সব ধরনের ক্রিকেট থেকে আংশিক বিরতি নিচ্ছেন। ক্রিকেট তাসমানিয়া পেইনের পরিবারকে ব্যক্তিগত ও প্রশেফনাল উভয় দিকেই সাপোর্ট করবে।’



ক্রিকেট অস্ট্রেলিয়া চিফ এক্সিকিউটিভ নিক হকলি জানান, ‘আমরা জানি এটা পেইন এবং ওর পরিবারের জন্য খুবই কঠিন একটা সময় এবং আমরা ওদের এই সময়ে পাশে আছি। পেইনের এমন এক সময়ে বিরতির সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।’



এদিকে এক সপ্তাহ পরে অ্যাসেজ শুরু। টিম পেইনের অনুপস্থিতিতে টেস্টে উইকেটরক্ষক হিসেবে অ্যালেক্স কেরি বা জোস ইংলিশের অভিষেক হতে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code