Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগরতলায় গ্রেফতার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ

আগরতলায় গ্রেফতার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ






আগরতলায় গ্রেফতার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। আগামীকাল ত্রিপুরায় যাচ্ছে সর্ব ভারতীয় তৃনমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার আগে আজ ত্রিপুরা পুলিশ খুনের চেষ্টার অভিযোগে আগরতলায় যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করে।



পুরভোটের আগেই দফায় দফায় উত্তপ্ত ত্রিপুরা। আজ সকালে আগরতলা পূর্ব মহিলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সায়নীকে। সেসময় থানা চত্বরে বাঁধে গোলমাল। হেলমেট পরে লাঠি নিয়ে তৃণমূল নেতা-নেত্রীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ । ইটবৃষ্টির পাশাপাশি, ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে।



সায়নী ঘোষের গ্রফেতারি কাণ্ডে পুলিশকে বিজেপির দলদাস বলে আক্রমণ করেছেন তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপির নির্দেশেই এই কাজ ত্রিপুরা পুলিশের এমনই অভিযোগ তৃণমূলের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code