Latest News

6/recent/ticker-posts

Ad Code

শহিদ স্বামীর হয়ে রাষ্ট্রপতির হাত থেকে পদক গ্রহণ সেনা অফিসার নীতিকা কৌলের

শহিদ স্বামীর হয়ে রাষ্ট্রপতির হাত থেকে পদক গ্রহণ সেনা অফিসার নীতিকা কৌলের

nitika





রাষ্ট্রপতির হাত থেকে শহিদ স্বামীর পদক গ্রহণ করলেন তাঁর স্ত্রী নীতিকার কৌল। এই লেফটেন্যান্ট নীতিকা কৌলের স্বামী মেজর বিভূতি শঙ্কর ধুন্দিয়াল জম্মু ও কাশ্মীরে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় শহিদ হয়েছিলেন।




তাঁর স্ত্রী নীতিকা সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে মেজর বিভূতিকে দেওয়া শৌর্য চক্র গ্রহণ করেন। সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, লেফটেন্যান্ট নীতিকা কৌল তাঁর সেনাবাহিনীর ইউনিফর্ম পরে। তাঁর শাশুড়িকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের থেকে শহিদ স্বামী মেজর ধুন্দিয়ালকে প্রদত্ত বীরত্বের পুরস্কার গ্রহণ করতে এগিয়ে যাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠস্বর মেজর বিভূতির সেই অপারেশনের বর্ণনা দিচ্ছে।




এই নীতিকা কৌল স্বামী মেজর ধুন্দিয়ালের মৃত্যুর প্রায় এক বছর পরে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশনের (এসএসসি) লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার পরে চেন্নাই-ভিত্তিক অফিসার্স ট্রেনিং একাডেমিতে (ওটিএ) যোগদানের জন্য তাঁর চাকরি ছেড়ে দেন। ২০২১ সালের মে মাসে ওটিএ থেকে লেফটেন্যান্ট নিতিকা কৌল হিসাবে পাস আউট হয়েছিলেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code