করোনা পরিস্থিতিতে সংক্রমণ হ্রাস করতে বন্ধ করা হয়েছিলো রেল যোগাযোগ ব্যবস্থা। এরপর ক্রমশ পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোতে থাকলে বিভিন্ন বিধিনিষেধের মধ্য দিয়ে পুনরায় কিছু সংখ্যক ট্রেন চালু করা হয়- স্পেশাল ট্রেন নাম দিয়ে। শুধু তাই নয় সাধারণ মানুষের ভীড় হ্রাস করতে টিকিটের দামও বৃদ্ধি করা হয়েছিলো ৩০ শতাংশ বেশি।
১০০ কোটির উপর ভ্যাকসিন হয়ে যাওয়ার পর এখন রেলমন্ত্রক জানিয়েছে রেল পরিষেবা পুরানো অবস্থায় ফিরিয়ে আনা হবে। আর তার জন্যই আগামী রবিবার থেকে সাতদিন ছয় ঘন্টার জন্য টিকিট সংরক্ষণ ব্যবস্থা বন্ধ থাকবে।
রেলের পক্ষে জানানো হয়েছে ১৪ ও ১৫ নভেম্বর মধ্যরাত থেকে পরিষেবা বন্ধ রাখা শুরু হবে। চলবে ২০ ও ২১ নভেম্বরের মধ্যরাত পর্যন্ত। এই কয়দিন রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ থাকবে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS)।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময়ে টিকিট কাটা যাবে না, সেই সঙ্গে ট্রেন ও সংরক্ষণ সংক্রান্ত খোঁজ নেওয়া, কোনও টিকিট বাতিল করাও যাবে না। পুরো ব্যবস্থাটাই বন্ধ থাকবে। অনলাইন বা অফলাইন কোনও ভাবে এই সময়ে টিকিট সংক্রান্ত কোনও পরিষেবা দিতে পারবে না রেল কোটড়ড়ীপোক্ষ।
তবে ১৩৯ নম্বরে ফোন করলে রেলের অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করা যাবে। এই পরিষেবা বন্ধ থাকছে না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
1 মন্তব্যসমূহ
Important news
উত্তরমুছুন