Latest News

6/recent/ticker-posts

Ad Code

Viral: জীবনের প্রথম দিন স্কুলে, ব্যান্ডপার্টি নিয়ে আনন্দে মাতলো গোটা পরিবার

Delhi family brings band party to send off their child on the first day of school 




আমাদের সকলের জীবনে এমন বেশ কিছু ঘটনা বা বিশেষ দিন থাকে যা কোনোদিনও ভোলা যায়না। এমন স্মরণীয় দিনগুলির মধ্যে আমাদের সকলেরই এক বিশেষ স্মরণীয় দিন হল বিদ্যালয়ের প্রথম দিন। কিন্তু করোনা সংক্রমণ রোধ করতে দীর্ঘ প্রায় দেড় বছর থেকে বন্ধ রয়েছে বিদ্যালয় গুলির পঠন-পাঠন।


কিন্তু বর্তমানে একদিকে যেমন দেশের বিভিন্ন স্থানেই খুলতে শুরু করেছে বিদ্যালয় গুলি, ঠিক তখন জীবনের প্রথম বিদ্যালয়ে যাওয়ার দিনটাকে স্মরণীয় করে রাখতে দেখা গেলো অভিনব এক চিত্র।


দিল্লির একটি স্কুলে সন্তানের প্রথম দিন স্কুলে যাওয়ার ঘটনাটিকে যে ভাবে পালন করল এক পরিবার তা স্যোসাল মিডিয়ায় এখন ভাইরাল।


ভর্তির পর সন্তানকে প্রথম স্কুলে নিয়ে গিয়েছিল এক ছাত্রের পরিবার। স্কুলজীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে তাঁরা ব্যান্ড পার্টি ভাড়া করে নিয়ে গিয়েছিলেন স্কুলে।

@আইকাবেরী নামে টুইটার হ্যান্ডল থেকে সেই ব্যান্ড বাজানোর ভিডিয়ো শেয়ার হয়েছে। ভিডিয়োর সঙ্গে ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, ‘দিল্লির একটা অভিনবত্ব আছে। সন্তানকে স্কুলে পাঠানোর প্রথম দিন ব্যান্ড বাজিয়ে উদ্‌যাপন করল পরিবার।’ আর এরপরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েযায় সেই দৃশ্য- 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Ad Code