Latest News

6/recent/ticker-posts

Ad Code

ATM- এ টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা কাটলেও, হাতে পেলেন না, কি করবেন?

ATM- এ টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা কাটলেও, হাতে পেলেন না, কি করবেন?






আজকাল কমবেশি সকলেই এটিএম ব‍্যবহার করেন। এটিএমের মাধ‍্যমে যেমন নিমেষেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায় তেমনি বেশ কিছু সমস‍্যাও হয়। কখনো এমন ঘটনার সাক্ষী হতে পারেন আপনি এটিএমে কার্ড সোয়াইপ করলেন অ্যাকাউন্ট থেকে টাকা কাটলো কিন্তু আপনার হাতে এল না টাকা তখন কি করবেন? জানুন: 


1. এমন কোনো ঘটনার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে এটিএম কার্ড নিয়ে ব্যাংকে এবং পুলিশের কাছে অভিযোগ জানান।

2. White Lebel এটিএম বা WLA এর ক্ষেত্রে এই সম্পর্কিত অভিযোগ জানানোর জন্য সেখানকার টোল ফ্রি নাম্বারো দেওয়া থাকে।

3. নন- ব্যাংক গুলির এটিএম এর সেট-আপ এর যারা অপারেটর তাদের কেই WLA বলা হয়।



 
রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে, কোন গ্রাহক যদি এই সংক্রান্ত অভিযোগ জানান,তাহলে ওই গ্রাহকের সাত দিনের মধ্যে ব্যাংকে তরফ থেকে টাকা ফেরত দিতে হবে।



2011 সালের 1 জুলাই থেকে তৈরি হওয়া নিয়ম থেকে যদি ব্যাংকে তরফ থেকে গ্রাহককে টাকা দিতে দেরি হয় তাহলে প্রতিদিন 100 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে ওই গ্রাহককে। ক্ষতিপূরণের টাকা গ্রাহকের ব্যাংকে পৌঁছে যেতে হবে ঠিক সময় মত। ফের ওই গ্রাহকের অভিযোগ করার আগেই।



আবার যদি কোন গ্রাহক 30 দিনের মধ্যে ব্যাংকে কোনো অভিযোগ না জানান তাহলে সেই গ্রাহক ক্ষতিপূরণের দাবি করতে পারবেন না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code