রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: ডাকঘরের মাধ্যমে গঙ্গাজল (Gangaajal) বিক্রিতে রাজ্যের মধ্যে শীর্ষে আসানসোল মুখ্য ডাকঘর (post office)। বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান আসানসোল মুখ্য ডাকঘরের সিনিয়র পোস্ট মাস্টার সন্দীপ মন্ডল।
এদিন তিনি বলেন, চলতি অর্থবর্ষে প্রায় ২ হাজার বোতল গঙ্গাজল বিক্রি হয়েছে তাদের এই পোস্ট অফিসের মাধ্যমে।
জানা গিয়েছে ২৫০ মিলি লিটার গঙ্গাজল সংগ্রহ করতে খরচ হচ্ছে প্রায় ৩০ টাকা। আর এই গঙ্গাজল বিক্রির জন্য মুখ্য ডাকঘরে পৃথক একটি কাউন্টারও করা হয়েছে।
প্রসঙ্গত ঠাকুর ঘরে গঙ্গাজলের উপস্থিতি বাঙালির চিরন্তন রীতি। তবে হাতের কাছে যদি হিমালয়ের গঙ্গাজল মেলে তাহলে যে কোনও ভক্তই তা নেওয়ার জন্য উদগ্রীব থাকবেন।তাই আসানসোলের মুখ্য ডাকঘরে এই গঙ্গাজল কিনতে মানুষের উৎসাহ দেখা গেল চোখে পড়ার মতো।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ