Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাতসকালে গাড়ির সহ চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকাজুড়ে

সাতসকালে গাড়ির সহ চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকাজুড়ে 




রঞ্জিত ঘোষ, বাঁকুড়া,১৩ নভেম্বর:



শনিবার কাকভোরে ডাম্পরের এক সহ চালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মেজিয়ার গোস্বামীগ্রামে। 


স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সহ চালকের নাম শুভেন্দু মন্ডল। বাড়ি শালতোড়া থানার গোটা গ্রামে। 


স্থানীয় গোস্বামী গ্রামের এক ডাম্পার চালকের সাথে তিনি দীর্ঘদিন সহ চালকের কাজ করতেন এদিন সকাল নাগাদ গোস্বামী গ্রাম সংলগ্ন এক ঝোপে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেহটিকে দেখতে পায় তারা। তারপর খবর দেওয়া হয় মেজিয়া থানায়। মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। 



তবে প্রাথমিকভাবে স্থানীয়রা মনে করছেন তাকে খুন করা হয়েছে বলে । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । তবে এটি আত্মহত্যা নাকি খুব তারই তদন্তে নেমেছে মেজিয়া থানার পুলিশ ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code