একধাক্কায় বেড়ে গেলো মোবাইল প্রিপেড রিচার্জ , নাভিশ্বাস গ্রাহকদের
সোমবার (২২ নভেম্বর) ভারতের বহুল ব্যবহৃত মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এয়ারটেল জানিয়েছে, তারা তাদের প্রিপেডের বিভিন্ন সেবার দাম বাড়াতে চলেছে। আর পূর্ব ঘোষণামতন এখন থেকে এয়ারটেলের প্রিপেড রিচার্জ একলাফে ন্যুন্যতম ১০ টাকা করে বৃদ্ধি পেয়েছে।
Airtel’s New Prepaid Tariffs
| CURRENT PRICE (RS) | VALIDITY | NEW PRICE (RS) | BENEFITS |
|---|---|---|---|
| Tariffed Voice Plans | |||
| 79 | 28 days | 99 | 50% more talktime at Rs 99, 200MB data 1p/sec voice tariff |
| Unlimited Voice Bundles | |||
| 149 | 28 days | 179 | Unlimited calling, 100 SMS/day, 2 GB data |
| 219 | 28 days | 265 | Unlimited calling, 100 SMS/day, 1 GB/day data |
| 249 | 28 days | 299 | Unlimited calling, 100 SMS/day, 1.5 GB/day data |
| 298 | 28 days | 359 | Unlimited calling, 100 SMS/day, 2 GB/day data |
| 399 | 56 days | 479 | Unlimited calling, 100 SMS/day, 1.5 GB/day data |
| 449 | 56 days | 549 | Unlimited calling, 100 SMS/day, 2 GB/day data |
| 379 | 84 days | 455 | Unlimited calling, 100 SMS/day, 6 GB data |
| 598 | 84 days | 719 | Unlimited calling, 100 SMS/day, 1.5 GB/day data |
| 698 | 84 days | 839 | Unlimited calling, 100 SMS/day, 2 GB/day data |
| 1498 | 365 days | 1799 | Unlimited calling, 100 SMS/day, 24 GB data |
| 2498 | 365 days | 2999 | Unlimited calling, 100 SMS/day, 2 GB/day data |
| Data Top-ups | |||
| 48 | Unlimited | 58 | 3 GB data |
| 98 | Unlimited | 118 | 12 GB data |
| 251 | Unlimited | 301 | 50 GB data |
এয়ারটেলের পরে এ বার সাধারণ প্রিপেড গ্রাহকদের মাসুল বৃদ্ধির পথে হাঁটল ভোডাফোন আইডিয়া লিমিটেড (VI)।
মোবাইল পরিষেবা সংস্থা VI মঙ্গলবার জানিয়েছে, বিভিন্ন স্তরে মাসুল ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। আগামী ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তাদের ন্যূনতম প্রিপেড প্ল্যানটির মাসুল পড়বে ৯৯ টাকা যা এত দিন ছিল ৭৯ টাকা।
এ ছাড়া ১৪৯ প্রিপেড পরিষেবা বেড়ে ১৭৯ টাকা হচ্ছে। ন্যূনতম ‘টপ আপ’ ৪৮ টাকা থেকে বেড়ে ৫৮ টাকা হচ্ছে। এ ছাড়া ৯৮ টাকার ‘টপ আপ’ ১১৮ টাকা, ২৫১ টাকারটি ২৯৮ টাকা এবং ৩৫১ টাকার টাকার ‘টপ আপ’ বেড়ে ৪১৮ টাকা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
3 মন্তব্যসমূহ
🥺🥺
উত্তরমুছুনহঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণ কি
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুন