শুধু ট্রেনে নয়, স্টেশন চত্ত্বরেও এই ভুল করলেও দিতে হবে মোটা অঙ্কের জরিমানা
করোনার তৃতীয় ঢেউয়ের (Covid Third Wave) সম্ভাবনার কথা মাথায় রেখে ট্রেনে চলাচলের ক্ষেত্রে কোভিড বিধির মেয়াদ আরও ৬ মাসের জন্য বাড়াল রেল (Railway)- সাথে জারি হয়েছে নতুন নির্দেশিকা। নতুন নির্দেশিকায় রেল জানিয়েছে যে স্টেশন চত্বর এবং ট্রেনে মাস্ক না পরলে যাত্রীদের ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
প্রসঙ্গত গত এপ্রিল মাসে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে রেলও আলাদা করে কোভিড বিধি জারি করে।
সেই সময় রেলের তরফে নির্দেশিকায় বলা হয়েছিল, স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত কোভিড বিধি স্টেশন চত্বরে যাত্রীদের মেনে চলতে হবে। আর এই নিয়ম লঙ্ঘন করলে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নিয়মই আগামী ৬ মাস বহাল রাখল রেল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ