এবারের দুর্গা পুজোয় টুম্পাকে টক্কর দিতে উপস্থিত ‘ময়না'
মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও 'ময়না'। টুম্পা সোনা গানটি গত বছরের শেষের দিকে নেটদুনিয়ার ট্রেন্ডিং গানের মধ্যে অন্যতম হিট ছিল। এই গান প্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়ার রিলে বেজে উঠেছিল। এমনকি এই গানের সুরে বিয়েবাড়ির কনেও নেচে উঠেছিল।
বাংলা ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’ এর জনপ্রিয় গান ‘টুম্পা’র জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এই গান আট থেকে আশি সকলের মুখে মুখে ঘুরেছে । সুপার ডুপার হিট হয়েছিল টুম্পা।
বহু তারকারা এমনকি বহু তারকা এই গানে কোমর দুলিয়েছিলেন। টুম্পা এতটাই জনপ্রিয় পেয়েছিল যে বিনোদন জগৎ ছাড়িয়ে ঢুকে পড়েছিল রাজনীতির ময়দানে। এই বছর বিধানসভা নির্বাচনের আগে বাম বিজেপির ভোট প্রচারের অঙ্গ হয়ে উঠেছিল এই গানের প্যারোডি মিউজিক। সময়ের সাথে সাথে এই গানটি নিয়ে মাতামাতি অনেকটা কমে গেলেও টুম্পা এখনো রয়ে গিয়েছে বাঙালির মনে।
এবারের দুর্গা পুজোয় টুম্পাকে টক্কর দিতে উপস্থিত হয়েছেন ‘ময়না’। টুম্পা সোনার স্রষ্টাই জন্ম দিয়েছেন ময়নাকে। তবে টুম্পা সোনাতে সাদা মণির চোখ নিয়ে যে মেয়েটি বাজিমাত করেছিলেন বহু পুরুষ মনে। টুম্পা থুরি সুমনা দাস এবারে আর ময়না হয়নি। এই নতুন মিউজিক ভিডিয়োতে সুমনার জায়গা নিলেন টলিউডের মিষ্টি অভিনেত্রী ঋত্বিকা সেন।
এবারেও ময়নার সঙ্গী হলেন সায়ন ঘোষ। ময়না গানের কথাও লিখেছেন আরব দে চৌধুরী। এমনকি গানটি গেয়েছেনও তিনি। এই গানের র্যাপ অংশটি শোনা গিয়েছে জেড বি এর গলায়। সঙ্গীত পরিচালনার গুরু দায়িত্বে ছিলেন অভিষেক সাহা।
এই নতুন গানটি রৌনক এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে । আর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রোতাদের থেকে ভালোই সাড়া মিলেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ