🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

ওরে নবমী-নিশি,  না হইও রে অবসান- আজ মহানবমী

মহানবমী দুর্গা পুজো ইতিহাস ও তাৎপর্য

দেখতে দেখতে কেটে গেলো বেলা, দুয়ারে কড়া নাড়ছে বিদায়ের সুর। মায়ের এবার বিদায়ের পালা। আসছে বছর মা আবার আসবে তারই অপেক্ষায় দিনগোনা (Kolkata Durga Puja News)।

বিজয়ার শুভেচ্ছা জানান ডিজিটাল গ্রেটিংস দিয়ে, Free Download করুন এখনি

Maha Navami Significance

মহানবমীর পুজো ও আচার

অষ্টমী আর নবমী তিথির সন্ধিক্ষণে 'সন্ধি পুজো' শেষ হলেই শুরু হয় মহানবমী। নবমীর সন্ধ্যাবেলা, দেবীর 'মহা আরতি' করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের (Navami Homa) রীতি রয়েছে। 

ইতিহাস ও তাৎপর্য

দুর্গাপুজো (Durga Puja History Bengali) বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। শাস্ত্রমতে, নবমীতেই দেবী বন্দনার সমাপ্তি। অষ্টমী পূজার দিন মহিষাসুর বধের চূড়ান্ত পর্যায়ের পর, নবমীতে ভক্তরা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকেন। যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে এই নবমী যজ্ঞ করা হয়।

বিশ্বাস করা হয়, নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদলাভ হয় এবং শান্তি ও কল্যাণ সাধিত হয়। ধর্মের গ্লানি আর অধর্ম রোধ, সাধুদের সেবা, অসুরের বধ আর ধর্ম প্রতিষ্ঠার জন্যই প্রতি বছর দুর্গতিনাশিনী দেবী দুর্গা মর্ত্যে আবির্ভূত হন। আর নবমীর এই উচ্ছ্বাস-আনন্দের পরই বিদায়ের সুর নিয়ে আসে বিজয়া দশমী।

আরও পড়ুনঃ কেন বিজয়া দশমী? বিসর্জন আর বিজয়া কি এক?

Maha Navami Durga Puja
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ