পূজোর নতুন গান নিয়ে হাজির মন পাখি প্রোডাকশন
বাজছে ঢাক, এসেছে পূজো। বাঙালির ঘরে ঘরে উৎসব। আর এই শুভলগ্নে পূজোর নতুন গান নিয়ে হাজির মনপাখি প্রোডাকশন। রফিকুল ইসলাম ও সেলিম মোমিনের কথায় সমৃদ্ধ 'কমলা সুন্দরী' রিলিজের পরেই দর্শকদের মনে জায়গা করে নিতে শুরু করেছে। আর সেই প্রান্তিক শহর থেকে উঠে আজ উত্তর বঙ্গ ও আসামে বেশ পরিচিত নাম হয়ে উঠেছে 'মন পাখি প্রোডাকশন'।
গানটির লিরিক্স ও টিউনে রয়েছেন মনপাখি প্রোডাকশনের কর্ণধার রফিকুল ইসলাম এবং সহকারী সেলিম মোমিন। গানটি গেয়েছেন সেলিম মোমিন ও ইন্দ্রনীল। গানের ভিডিওতে অভিনয় করেছেন কোচবিহারের কমেডিয়ান হিরো সুশান্ত, মৌসুমি। গানটির কোরিওগ্রাফার জয়দেব, ব্যাকগ্রাউন্ড অভিনয়ে এ ভার্সাটাইন ডান্স একাডেমি।
মনপাখি প্রোডাকশনের কর্ণধার রফিকুল ইসলাম জানান, সবাইকে শারদীয়া শুভেচ্ছা। উৎসবের এই শুভলগ্নে পূজোর গান আনতে পেরে আমরা আনন্দিত। আমরা দর্শকদের কাছে পৌঁছাতে পেরে আনন্দিত। সকল দর্শক বৃন্দদের ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আগামীতে আরও নতুন কিছু নিয়ে যেন হাজির হতে পারি আশা রাখছি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ