IPL 2021: লিগ পর্বের শেষে কার কাছে অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ? বড় ছক্কা কার, বেশি হ্যাটট্রিক কার?
শুক্রবার শেষ হয়েছে আইপিএল ২০২১-র লিগ পর্বের খেলা। দিল্লী ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স প্লে অফে পৌঁছে গেছে। একুশের আইপিএল খেতাব জিততে সব দলই মরিয়া প্রচেষ্টা চালাবে। এদিকে আইপিএল ২১ -র সেরা খেলোয়াড়দের তালিকায় রয়েছেন কারা আসুন দেখে নিন এক নজরে-
সব থেকে বেশি রান সংগ্রাহক: লোকেশ রাহুল ৬২৬ রান সংগ্রহ করেছেন।
সবথেকে বেশি উইকেট সংগ্রাহক: হার্ষাল প্যাটেল ৩০টি উইকেট সংগ্রহ করেছেন।
অরেঞ্জ ক্যাপ: ১৪ ম্যাচে সবথেকে বেশি ৬২৬ রান করেছেন লোকেশ রাহুল।
পার্পল ক্যাপ: ১৪ ম্যাচে সবথেকে বেশি ৩০টি উইকেট নিয়েছেন হার্ষাল প্যাটেল।
সবথেকে বেশি ছক্কা: ৩০টি ছক্কা হাঁকিয়েছেন লোকেশ রাহুল।
সবথেকে বড় ছক্কা: সবথেকে বড় ১০৮ মিটারের ছক্কা মেরেছেন রুতুরাজ গায়কোয়াড়।
সবথেকে বেশি চার: ৬১টি চার মেরেছেন শিখর ধাওয়ান।
সেঞ্চুরি: ১টি করে সেঞ্চুরি করেছেন দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন, জোস বাটলার ও রুতুরাজ গায়কোয়াড়।
সবথেকে বেশি হাফ-সেঞ্চুরি: ৬টি করে হাফ-সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল ও গ্লেন ম্যাক্সওয়েল।
দ্রুততম হাফ-সেঞ্চুরি: সবথেকে কম ১৬ বলে হাফ-সেঞ্চুরি করেছেন ইশান কিষাণ।
দ্রুততম শতরান: সবথেকে কম ৫১ বলে সেঞ্চুরি করেন দেবদূত পাডিক্কাল।
সবথেকে বেশি ডট-বল: ১৪৫টি ডট-বল করেছেন মহম্মদ শামি।
সেরা বোলিং: আন্দ্রে রাসেল ১৫ রানে ৫ উইকেট নিয়েছেন
হ্যাটট্রিক: একমাত্র হ্যাটট্রিক করেন হার্ষাল প্যাটেল।
সবথেকে জোরে বল: উমরান মালিক ১৫২.৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করেন।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: এক ইনিংসে সবথেকে বেশি ১২৪ রান করেছেন জোস বাটলার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ