উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূজো মিটতেই উত্তরবঙ্গ সফরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তৃতীয়বার বাংলার মসনদ দখল পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক নিজের দখলেই রেখেছেন মমতা বন্দোপাধ্যায়। আর তারপর এটাই তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর।
সূত্রের খবর, গত দুই তিন দিন ধরে চলা দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতেই উত্তরবঙ্গে আসছেন তিনি।
৩ দিনের অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, রাস্তা থেকে ব্রিজ, বাড়িঘর ক্ষতিগ্রস্থ। আর সেই ক্ষয়ক্ষতি ক্ষতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর সূত্রের।
রবিবার, ২৪ অক্টোবর, উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
কার্শিয়ং ও উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও জানা গিয়েছে।
তবে এই সফর সম্পূর্ণভাবে নির্ভর করছে আবহাওয়ার উপর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
4 মন্তব্যসমূহ
Valo khobor
উত্তরমুছুনদিদির আগোমন শুভ হোক
উত্তরমুছুনস্বাগতম
উত্তরমুছুনভালো খবর
উত্তরমুছুন