Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: সরকারী কর্মীদের জন‍্য সুখবর! উৎসবের মাঝেই বাড়ল DA

Breaking News: সরকারী কর্মীদের জন‍্য সুখবর! উৎসবের মাঝেই বাড়ল DA


financial


উৎসবের উপহার কেন্দ্রের! উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়লো ৩ শতাংশ। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে দীপাবলির আগে সরকারী কর্মীদের DA ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ২৮ শতাংশ থেকে বেড়ে হবে ৩১ শতাংশ। চলতি বছরের এক জুলাই থেকে কার্যকর হবে এই ডিএ।




মূল বেতন বা পেনশনের বর্তমান হার ২৮ শতাংশের ওপর ৩ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা। এল ফলে উপকৃত হবে ৪৭ লক্ষ কর্মী ও ৬৮.৬২ লক্ষ পেনশনভোগী। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারের প্রতি প্রতি বছর ৯,৪৮৮.৭০ কোটি টাকা বাড়তি খরচ হবে।




গত জুলাই মাসে সরকার কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া ডিএ ও ডিআর বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। করোনা আবহে প্রায় এক বছর ডিএ ও ডিআর বৃদ্ধি স্থগিত ছিল। গত জুলাইয়ে শেষপর্যন্ত এক্ষেত্রে বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছিল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code