Chandra Grahan 2021 বছরের শেষ চন্দ্রগ্রহণ - কবে কোথায়
Chandra Grahan 2021: একদিকে কালী পূজা আর তার পরেই রাস পূর্ণিমা। আর এই রাস পূর্ণিমার আগেই এই বছরের শেষ চন্দ্রগ্রহণ।
জ্যোতিষশাস্ত্রে (Astrology) ও জ্যোতির্বিদ্যা (Astronomy) অনুসারে আগামী নভেম্বর (November) মাস বিশেষ হতে চলেছে। কারণ বছরের শেষ চন্দ্রগ্রহণ (Last Lunar Eclipse) হবে নভেম্বর মাসে, দীপাবলির (Diwali) কিছুদিন পরেই। এটি আংশিক চন্দ্রগ্রহণ (Partial Lunar Eclipse) হবে।
২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ কখন ও কোথায় (Lunar Eclipse 2021 Time & Place)
এই বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১৯ নভেম্বর, শুক্রবার। সকাল ১১.৩৪ মিনিট থেকে গ্রহণ শুরু হবে- চলবে বিকেল ৫.৩৩ মিনিট পর্যন্ত। আমেরিকা, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এভং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে। আর ভারতের আসাম এবং অরুণাচল থেকেই দেখা যাবে এই আংশিক চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণের পরেই শ্রীকৃষ্ণের রাসযাত্রা।
গ্রহণ মহাজাগতিক ঘটনা হলেও একে ঘিরে রয়েছে একধরনের বিশ্বাস। তাই জ্যোতিষশাস্ত্রীরা বলেছেন-বিশেষত গর্ভবতী মহিলা ও শিশুদের বিশেষ সচেতন থাকতে হবে এই গ্রহণের সময়। গ্রহণের আগে স্নান করে শিবের উপাসনা করা লাভজনক ফল দেবে বলেও মনে করেন তাঁরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
1 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুন