Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী

এবার দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী


কৃষ্ণকল্যাণী



এবার বিজেপি ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল‍্যাণী। সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করে দল ছাড়লেন তিনি।




যেখানে দেবশ্রী চৌধুরী রয়েছেন, সেখানে তাঁর পক্ষে থাকা সম্ভব নয় বলে জানিয়েই বিজেপি ছাড়েন এই বিধায়ক।




বিজেপির সাংসদের বিরুদ্ধে মুখ খুলতেই দলের পুরোনো সৈনিক কৃষ্ণকল্যাণীকে দলে ফিরতে আহ্বান জানিয়েছিল তৃণমূল। তবে তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা সে বিষয়ে কোনো কিছু স্পষ্ট হয়নি।




রাজনৈতিক মহলের একাংশের মত, বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আগে থেকেই তৃণমূলে ফেরার রাস্তা চওড়া করতে চাইছিলেন কৃষ্ণ কল্যাণী। আগামী দিনে তিনি কী করেন, সেটাই দেখার।



ইতিমধ‍্যে, উত্তরবঙ্গে বিজেপির অন্দরে ভাঙন ধরিয়েছে তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। তবে কি এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল‍্যাণীও একপথে? আগামীর সিদ্ধান্তই উত্তর দেবে তাঁর। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code