Ariyan Khan Cruise Drug Bust Case: আরিয়ানের গ্রেফতারির পর শাহরুখের অ্যাড সড়ালো Byjus
ড্রাগ মামলায় আরিয়ানের খানের গ্রেফতারিত পর বলিউড বাদশা শাহরুখ খানের অ্যাড সড়ালো Byju। কিং খানকে দিয়ে করানো সবরকম অ্যাড থেকে আপাতত সড়িয়েছে ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত এই অ্যাপ।
সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাগাতার আক্রমণের মুখে নাকি পড়েছে Byju।
২০১৭ সালে ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ Byju-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন আর তারপর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে Byju ।
বিজ্ঞাপনে ছোটদের ভবিষ্যৎ এবং শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে শাহরুখকে পরামর্শ দিতে শোনা যায়। সম্প্রতি আরিয়ান খানের গ্রেফতারির পরই কিং খানের সেই পরামর্শ শুনতে নারাজ বহু গ্রাহক।
জানা যাচ্ছে এই সংস্থার সঙ্গে শাহরুখের ৩-৪ কোটি টাকার বার্ষিক চুক্তি ছিল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ