Breaking: আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধ
ফের রাজ্যে বাড়ল করোনা বিধি নিষেধের মেয়াদ। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে আরো ১৫ দিন বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হল। আগামি ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ।
বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করেই আরো ১৫ দিন বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হল। মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার ও যথাসম্ভব কোভিডবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।
এবারও, বন্ধই থাকছে লোকাল ট্রেন। খুলছে না স্কুল কলেজ। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বহাল নাইট কারফিউ। এই সময় ঘরের বাইরে বেরোনো নিষিদ্ধ। জরুরি পরিষেবার ক্ষেত্রে রয়েছে ছাড়।
বাস-অটো-ট্যাক্সি পরিষেবা সচল থাকলেও পুজোর আগে আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা। আইন না মানলে অভিযুক্তের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ