রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থীই দেবে না বিজেপি-শুভেন্দু
আগামী ৪ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ আরও চার রাজ্যের রাজ্যসভার ৬টি ফাঁকা আসনে উপনির্বাচন হবে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থীই দেবে না বিজেপি। টুইটে এদিন এমনই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপাতত ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোই দলের লক্ষ্য বলে জানিয়েছন শুভেন্দু।
আজ এক টুইটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, "পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি কোনও প্রার্থীকে মনোনয়ন দেবে না। ফলাফল পূর্ব নির্ধারিত। আমাদের ফোকাস হল অনির্বাচিত মুখ্যমন্ত্রীর আবারও অনির্বাচিত হওয়া নিশ্চিত করা। জয় মা কালী। "
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ