২১ জন ছাত্র ছাত্রীর হাতে তুলে দেওয়া হলো স্টুন্ডেস ক্রেডিট কার্ড Students Credit Card
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে ছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা। যার সাহায্যে পড়াশোনার ক্ষেত্রে সহজেই ঋণ নিতে পারবে ছাত্র ছাত্রীরা। আর সেই কথা মতোই বুধবার আসানসোলের কন্যাপুরে অবস্থিত জেলাশাসকের দপ্তর থেকে ২১ জন ছাত্র ছাত্রীর হাতে তুলে দেওয়া হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড।
এদিন পশ্চিম বর্ধমান জেলাশাসকের দপ্তরের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ২১ জন পড়ুয়ার হাতে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে আগামী দিনে পড়ুয়ারা লোনের মাধ্যমে নিজেদের পড়াশোনা করতে পারবেন।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাতে পেয়ে খুশি ছাত্র ছাত্রীরাও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ