Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বপ্নভঙ্গ! Olympics সেমিতে হারল 'মেন ইন ব্লু'

স্বপ্নভঙ্গ! Olympics সেমিতে হারল 'মেন ইন ব্লু'





স্বপ্নভঙ্গ ভারতীয় পুরুষ হকি দলের। Tokyo Olympics 2020-এর মঞ্চে সেমি ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে সোনা বা রুপো জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল 'মেন ইন ব্লু'র। এখনও ব্রোঞ্জের আশা জিইয়ে রইল ভারতের। সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরে গেলেন মনপ্রীত সিংরা। খেলার ফলাফল ৫-২। তবে এখনও ভারতের ব্রোঞ্জ পদক পাওয়ার আশা জিইয়ে রয়েছে।




মঙ্গলবার খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই এগিয়ে যায় বেলজিয়াম। এরপরেই সমতা ফেরান মনদীপ সিং। মনদীপ সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। যদিও পরে সমতা ফেরায় বেলজিয়াম। প্রথমার্ধের খেলা শেষে ফলাফল ছিল ২-২। দ্বিতীয়ার্ধের খেলা শুরু কয়েক মিনিটের মধ্যেই দুটো পেনাল্টি শটে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। শেষ কয়েক মিনিটে পঞ্চম গোল করে বেলজিয়াম।




দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জার্মানি। এই খেলায় যে হারবে তারসঙ্গে খেলবে ভারত। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code