বায়ুদূষণ কমাতে অভিনব উদ্যোগ- তৈরি হলো স্মগ টাওয়ার, ভারতের ইতিহাসে সর্বপ্রথম
'শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়।'-কবি কল্পিত এই অসুখে জেরবার দেশের রাজধানী দিল্লী। ২০২০ সালে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে (World Air Quality Report) দেখা গেছে যে নয়াদিল্লি টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী ছিল। প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু বাতাসের খারাপ মানের সাথে যুক্ত বলে মনে করা হয়।
তাই দিল্লী সরকার শহরের বায়ুর মান উন্নত করার প্রয়াসে নয়াদিল্লিতে একটি 25 মিটারের "স্মগ টাওয়ার" (smog tower) নির্মান করেছে। এই স্মগ টাওয়ার (smog tower) ভারতের ইতিহাসে সর্বপ্রথম -যা তৈরি হলো দিল্লীতে। মার্কিন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই স্মগ টাওয়ার।
দিল্লীর বায়ুদূষণ কমাতে এই স্মগ টাওয়ার (smog tower) পাইলট প্রজেক্ট হিসাবে তৈরি করা হয়েছে। যদি এই স্মগ টাওয়ারের উপকার পাওয়া যায় তবে দিল্লীতে আরও একাধিক স্মগ টাওয়ার বসানো হবে বলে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ