তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সৃষ্টি নতুন গান - “টিএমসিপি জিন্দাবাদ”
২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোচবিহার জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সৃষ্টি একটি নতুন গান - “টিএমসিপি জিন্দাবাদ”। গানটির কথায় রয়েছেন - মন পাখি প্রোডাকশন খ্যাত সেলিম মমিন ও রফিকুল ইসলাম।রফিকুল ইসলাম মন পাখি প্রোডাকশনের কর্ণধার।
সুর দিয়েছেন সেলিম মোমিন, কন্ঠে - সেলিম মোমিন ও সামিমা সাম্মি, সহযোগী কন্ঠে - শাইনী শর্মা, রফিকুল ও অনির্বাণ এবং মিউজিকে - বিক্রম মিত্র। গানটির মাধ্যমে তৃনমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে। রফিকুল ইসলাম জানান, রাজ্য স্তর থেকে নেতারা আমাদের মত ক্ষুদ্র একজন মানুষকে এবার এই গানটি লেখার দায়িত্ব দিয়েছে । আমরা গানটি তৈরী করেছি আর ভিডিও টি করেছে কলকাতার নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ