সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন বেচারাম মান্না
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর
বর্ধমানের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না
পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবি সর্বমঙ্গলা মন্দিরে রবিবার পুজো দিয়ে গেলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।এদিন সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে শহরের আরও একটি ঐতিহ্যবাহী মন্দির ১০৮শিব মন্দিরে পুজো দিতে গেলেন তিনি ।
এদিন সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন আমরা যেনো আবার তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসি তাই ক্ষমতায় এসেছি বলে পুজো দিয়ে গেলাম ।সকলের যেনো মঙ্গল করে মা এই প্রার্থনা করে গেলাম আর মহামারী করোনা থেকে যেনো মুক্ত হয় পৃথিবী। তিনি আরও বলেন আমরা জেনো মানুষের কাজ করার শক্তি পাই আর অশুভ শক্তি যেনো বিনাস হয় বললেন তিনি।
বেচারাম মান্নার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি রাস বিহারী হালদার ,শহর তৃনমূল সভাপতি অরুপ দাস ,জেলার সাধারন সম্পাদক জয়দেব মুখার্জী ,জয়হিন্দ শহর সভাপতি পল্লব দাস,সহ অন্যান্যরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ