Latest News

6/recent/ticker-posts

Ad Code

২ বছর বিরতির পর আবারও গানের জগতে ফিরছেন American rapper Lizzo

২ বছর বিরতির পর আবারও গানের জগতে ফিরছেন American rapper Lizzo


American rapper Lizzo



২০২০ সালে 'ট্রুথ হার্টস' (Truth Hearts) গানের জন্য 'বেস্ট পপ সলো পারফরম্যান্স'(Best Pop Solo Performance), 'জেরোমি'র জন্য 'বেস্ট ট্রেডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স' এবং 'কজ আই লাভ ইউ' অ্যালবামের জন্য 'বেস্ট আরবান কনটেম্পরারি অ্যালবাম' (Best Urban Contemporary Album) ক্যাটাগরিতে মোট তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড (Grammy Awards) প্রাপক র‍্যাপার লিজ্জো (American rapper Lizzo) ২ বছর বিরতির পর আবারও ফিরছেন গানের জগতে।




'রিউমার' শিরোনামের ওই সিঙ্গেলটি আগামী ১৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। শুধু নতুন সিঙ্গেল প্রকাশই নয়, বেশ ব্যস্ত সিডিউল অপেক্ষা করছে ৩৩ বছর বয়সী এই গায়িকার সামনে।




এরমধ্যে বোনারু মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে (Bonaru Music and Arts Festival) ৪ সেপ্টেম্বর, গ্লোবাল সিটিজেন লাইভে (Global Citizen Live) ২৫ সেপ্টেম্বর, ফায়ারফ্লাই মিউজিক ফেস্টিভ্যালে ২৬ সেপ্টেম্বর, নিউ অরলিনস জ্যাজ অ্যান্ড হেরিটেজ ফেস্টিভ্যালে ১০ অক্টোবর এবং আউটসাইড ল্যান্ডসে ৩০ অক্টোবর পারফর্ম করবেন তিনি। অপেক্ষায় রয়েছেন তাঁর গুণমুগ্ধ শ্রোতারা ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code