Latest News

6/recent/ticker-posts

Ad Code

ময়নার কাঁসাই নদীতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ময়নার কাঁসাই নদীতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য



পূর্ব মেদিনীপুর , সুজিত মন্ডল

পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের কাঁসাই নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ময়না থানার প্রজাবাড় খেয়াঘাট সংলগ্ন এলাকায় আজ বিকেল নাগাদ নদীর জলে দেহ ভাসতে দেখেন এলাকার মানুষজন। মৃতদেহের পরনে শুধুমাত্র প্যান্ট রয়েছে। দেহে আঘাত এর চিহ্ন রয়েছে। এলাকাবাসীদের অনুমান ওই ব্যক্তিকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে অন্য কোথাও। দুপুরের জোয়ারে দেহ ভেসে আসে। 


খবর পেয়ে ময়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না থানায় নিয়ে আসে।ময়না থানার পুলিশ সূত্রে খবর দেহ তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code