Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

দিনহাটায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য 

unidentified body

অরবিন্দ শর্মা, দিনহাটাঃ 

চাঞ্চল্য ছড়ালো দিনহাটা ভিলেজ টু এর দ্বিতীয় খন্ড ভাগ্নি  এলাকায়এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ কে কেন্দ্র করে। 

একটি জলাশয়ে মৃতদেহ ভাসতে দেখে এলাকার চারপাশের লোকজন ছুটে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনহাটা ভিলেজ টুয়ের  দ্বিতীয় খন্ড এলাকায়। 

পুললিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ময়না তদন্তের জন্য। 

কিভাবে এই মৃতদেহ এখানে এলো তা নিয়েএলাকাবাসী ও পুলিশ দ্বন্দ্বে রয়েছে। গ্রামবাসীরা জানায় ওই মৃত ব্যক্তি এই এলাকা বা আশেপাশের এলাকার নয়।পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code