West Bengal DA case: সুপ্রিম কোর্টে অবশেষে রিভিউ পিটিশন দাখিল করল রাজ্য সরকার
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে আইনি লড়াইয়ে ফের এক নতুন মোড়। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুপ্রিম কোর্ট ডিএ মামলা সংক্রান্ত যে নির্দেশিকা বা অর্ডার দিয়েছিল, এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে 'রিভিউ পিটিশন' (Review Petition) দাখিল করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
🔗 এই খবরগুলিও পড়ুন:
রিভিউ পিটিশনের বিস্তারিত তথ্য
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৯ই মার্চ ২০২৬ বিকেল ৫টা ৪৮ মিনিটে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে এই রিভিউ পিটিশনটি ফাইল করা হয়েছে। 'স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ' (State of West Bengal vs Confederation of State Government Employees) - এই মূল মামলাতেই ৫ ফেব্রুয়ারির জাজমেন্টকে চ্যালেঞ্জ করে (Judgment challenged: Yes) নতুন করে রিভিউয়ের আবেদন জানানো হয়েছে।
আগে দায়ের হয়েছিল মডিফিকেশন অ্যাপ্লিকেশন
উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের অর্ডারের পর রাজ্য সরকার প্রথমেই একটি 'মডিফিকেশন অ্যাপ্লিকেশন' (Modification Application) ফাইল করেছিল। সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের পর এবার সরাসরি জাজমেন্ট পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশনও দাখিল করল রাজ্য।
পরবর্তী পদক্ষেপ ও শুনানি কবে?
রাজ্য সরকারের এই জোড়া পদক্ষেপ— মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং রিভিউ পিটিশন দায়ের করার পর সরকারি কর্মচারীদের নজর এখন সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে। তবে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফে এই রিভিউ পিটিশন বা মডিফিকেশন আবেদনের শুনানির কোনও নির্দিষ্ট দিনক্ষণ (Hearing Date) ধার্য করা হয়নি।
ডিএ মামলা এবং সরকারি কর্মচারীদের সমস্ত ব্রেকিং আপডেট পেতে চোখ রাখুন: sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ