জল নিকাশি ব্যবস্থা বেহাল, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের
ময়নাগুড়িঃ
বর্ষা এলেই জল ঢুকে যাচ্ছে বাড়িতে । এমনই অভিযোগ তুলে বুধবার ময়নাগুড়ি ব্লকের বিডিও অফিস সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ।
স্থানীয়দের অভিযোগ, ঠিকমতো জল নিকাশি ব্যবস্থা না থাকার দরুন বর্ষা এলেই জল থৈ থৈ হয়ে পড়ছে এলাকা । বেশকিছু বাড়িতে জল ঢুকে পড়ায় রান্না, খাওয়াদাওয়া প্রায় বন্ধ বলে অভিযোগ । এই সমস্যার কথা একাধিকবার ব্লক প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানালেও সমস্যা সমাধান হয়নি ।
এই অভিযোগের ভিত্তিতেই এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ ময়নাগুড়ি থেকে ধূপগুড়ি গামী ৩১ জাতীয় সড়কের ওপর রান্না বসিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক । সমস্যার সমাধান না হলে কোনভাবেই তারা অবরোধ তুলবেন না বলে স্পষ্ট জানান ।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ । সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা এবং যান চলাচল স্বাভাবিক হয় ।
জল নিকাশি ব্যবস্থা বেহাল, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের
Posted by Sangbad Ekalavya on Wednesday, July 14, 2021
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ