Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের বিপাকে শিক্ষক নিয়োগ

 ফের বিপাকে শিক্ষক নিয়োগ


ফের বিপাকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ। উচ্চ প্রাথমিকে নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ। ‘৭দিনের মধ্যে প্রাপ্ত নম্বর-সহ তথ্য দিয়ে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে’ এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট।হাইকোর্টের আরো নির্দেশ, ‘যাদের আবেদন খারিজ, তাদের নম্বর দিয়ে খারিজের কারণ দেখাতে হবে’। কোর্ট জানায়, ‘৭দিনের মধ্যে সম্পূর্ণ করে আসুন, প্রয়োজনীয় নির্দেশ দেব’।আগামী শুক্রবার হাইকোর্টে উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে ফের শুনানি হবে। 



সম্প্রতি উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে বড় ঘোষনা দেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। এরপর, ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হয়। সেই তালিকা নিয়ে তৈরি হয় জট। ফের অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতে মামলা হয় তারই শুনানি চলছে। সেই শুনানিতে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 


এদিনের এই স্থগিতাদেশ বৃদ্ধিতে আরো বড় ধাক্কা খেল রাজ‍্য। ‘৭দিনের মধ্যে প্রাপ্ত নম্বর-সহ তথ্য দিয়ে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে’বলে নির্দেশ দিল আদালত। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code