Advertisement

Rath Yatra: জেনে নিন পুরীর জগন্নাথ দেবের রথের ইতিহাস ও তিনটি রথের অজানা রহস্য

Advertisement

নিজস্ব প্রতিবেদন: জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভারত, বাংলাদেশ-সহ বিশ্বের অনেক দেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালন করা হয়। রথে থাকেন জগন্নাথ-বলরাম-সুভদ্রার খর্বাকৃতি মূর্তি। ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ চিত্তে রথের দড়িতে টান দিয়ে রথকে এগিয়ে নিয়ে যান।

Rath Yatra History in Bengali, Jagannath Dev, Puri Rath Yatra
জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা উৎসব

রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য ও ইতিহাস

শাস্ত্রে আছে ‘রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে।’ অর্থাৎ, রথের উপরে খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি ধরে রথ টানা মহাপুণ্য কর্ম বলে সনাতন ধর্মে স্বীকৃতি লাভ করেছে। এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায় প্রাচীন ভারতীয় গ্রন্থ ‘ব্রহ্মাণ্ডপুরাণ’ ও ‘পদ্মপুরাণে’। রথযাত্রার মূলে রয়েছে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির ব্যাপক প্রভাব। কালের পরিক্রমায় হিন্দু সভ্যতার উত্থানকালে এ রথযাত্রা 'শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা' হিসেবে বিবর্তিত হয়েছে।

পুরীর শ্রীক্ষেত্র এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রভাব

ওড়িশার পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা জগদ্বিখ্যাত। ‘পুরুষোত্তম ক্ষেত্র’ বা ‘শ্রীক্ষেত্র’ বলতে পুরীকেই বোঝায়। জ্যৈষ্ঠে স্নান-যাত্রায় ও আষাঢ়ে রথের সময় বিশেষ জাঁকজমকের সঙ্গে পূজিত হন শ্রী জগন্নাথ দেব। শ্রীচৈতন্য মহাপ্রভুই মূলত নীলাচলে ভক্তিবাদের প্রবর্তন করেছিলেন। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অবতার। তাঁর প্রেম, ভক্তি 'সবার উপরে মানুষ সত্য' - এসব মূলমন্ত্রই তাঁর জীবন-দর্শন।

মহাপ্রভুর জীবন-দর্শন ও শ্রী জগন্নাথের জীবন-দর্শন মিলেমিশে এক হয়ে গেছে। তাই পুরীকে বলা হয় বৈষ্ণবের ধাম। পুরীর রথযাত্রা উৎসব হচ্ছে বড় ভাই বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার স্মারক।

তিনটি রথের অজানা ও চমকপ্রদ তথ্য

এই তিন জনের জন্য আলাদা আলাদা তিনটি রথ থাকে এবং রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় হল এই রথ তিনটি। এদের গঠন ও বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা:

  • তালধ্বজ (বলভদ্রের রথ): প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ। এই রথের নাম তালধ্বজ। রথটির চোদ্দোটি চাকা এবং উচ্চতা চুয়াল্লিশ ফুট। রথের আবরণের রঙ নীল।
  • দর্পদলন (সুভদ্রার রথ): তারপর যাত্রা করে বোন সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন। উচ্চতা প্রায় তেতাল্লিশ ফুট এবং এতে মোট বারোটি চাকা থাকে। রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা রয়েছে, তাই একে 'পদ্মধ্বজ'ও বলা হয়। রথের আবরণের রঙ লাল।
  • নন্দীঘোষ (জগন্নাথদেবের রথ): সবশেষে থাকে জগন্নাথদেবের রথ। রথটির নাম নন্দীঘোষ। পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের আর একটি নাম 'কপিধ্বজ'। রথটির উচ্চতা পঁয়তাল্লিশ ফুট।

রথযাত্রা সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন: রথের দড়ি টানার আধ্যাত্মিক তাৎপর্য কী?

উত্তর: শাস্ত্রে বলা হয়েছে ‘রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে’, অর্থাৎ রথের উপরে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করলে বা রথের দড়ি টানলে ভক্তের আর পুনর্জন্ম হয় না, এটি মহাপুণ্যের কাজ বলে সনাতন ধর্মে স্বীকৃত।

প্রশ্ন: জগন্নাথ দেবের রথের নাম কী এবং এর বৈশিষ্ট্য কী?

উত্তর: জগন্নাথ দেবের রথের নাম 'নন্দীঘোষ' বা 'কপিধ্বজ'। এই রথটির উচ্চতা পঁয়তাল্লিশ ফুট এবং এর পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা থাকে।

প্রশ্ন: সুভদ্রা ও বলভদ্রের রথের নাম কী?

উত্তর: বড় ভাই বলভদ্রের রথের নাম 'তালধ্বজ' (নীল আবরণ, ১৪ চাকা) এবং বোন সুভদ্রার রথের নাম 'দর্পদলন' বা 'পদ্মধ্বজ' (লাল আবরণ, ১২ চাকা)।

Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ