১ টাকায় ব্যাগ ভর্তি বাজারের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী
অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: করোনা মহামারী থেকে রেহাই পেতে রাজ্যে দীর্ঘদিন ধরে চলেছে লকডাউন। আর সেই লকডাউনের কবলে পড়ে ক্রমশ অবস্থা খারাপ হয়েছে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ গুলির।
এই লকডাউনের মাঝে চাকরি গেছে বহু মানুষের। আর তাই দিন আনা দিন খাওয়া মানুষের কথা ভেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক টাকায় ব্যাগ ভর্তি সবজি সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থায় শিবপুর মুক্তরাম দে হাই স্কুলের সামনে সূচনা হয় তৃণমূলের এই কর্মসূচির। আর এদিন এই এক টাকায় ব্যাগ ভর্তি সবজি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়।
এদিকে মাত্র এক টাকার বিনিময়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে পাওয়ায় খুশি ওই সমস্ত অসহায় সাধারণ মানুষ গুলিও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

1 মন্তব্যসমূহ
Nice
উত্তরমুছুন