এবার Facebook, Twitter এবং Google বিরুদ্ধে মামলা দায়ের করলেন Donald Trump
চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিল দাঙ্গায় মদৎ দেওয়ার কারণে জননিরাপত্তার স্বার্থে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) স্যোসাল একাউন্ট গুলি বন্ধ করে দেয়। এবার গুগল (Google), টুইটার (Twitter) ও ফেসবুকের (Facebook) বিরুদ্ধে মামলার করেছেন ট্রাম্প।
বুধবার (৭ জুলাই) নিউজার্সিতে তার মালিকানাধীন গলফ কোর্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, 'যুক্তরাষ্ট্রে বাক-স্বাধীনতা নিশ্চিত করতে এই মামলা হবে এক অভূতপূর্ব মুহূর্ত।'
সংবাদ সম্মেলনে তিনি সামাজিক মাধ্যমের কোম্পানিগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তার বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালানোর অভিযোগ করা ডেমোক্রেট দলের নেতাদেরও তীব্র সমালোচনা করেছেন।
ট্রাম্প বলেন, "আমরা এই শ্যাডো-ব্যানিংয়ের অবসান চাই। তারা যেভাবে মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে ও কালোতালিকা করছে- সে সম্পর্কে আপনারা ভালোভাবেই অবগত আছেন।"
মামলার মাধ্যমে ট্রাম্পের ওপর আরোপিত সেন্সরশিপ প্রত্যাহারের আবেদন করা হয়েছে আদালতে। ট্রাম্প দাবি করেন, "তারা যদি একজন প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে পারে, তাহলে চাইলেই যে কাউকে নিষিদ্ধ করতে পারে।"
তবে এই মামলার বিষয়ে আলোচিত তিন প্রযুক্তি কোম্পানি এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ