ময়না যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্ত দান শিবির
আজ ময়নার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয় পরমানন্দ পুর জগন্নাথ ইনস্টিউশন অডিটোরিয়াম হলে।
রক্ত দান শিবিরের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি।সভাপতিত্ব করেন ময়নার প্রাক্তন বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দোলাই।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুব্রত মালাকার,পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ সুদর্শন জানা,সন্দীপ ব্রত দাস,মৃণাল সামন্ত,বেলা মাইতি ও অন্যান্য সদস্যরা।
এই রক্ত দান শিবির পরিচালনা করেন ময়নার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ আদক।ময়নার প্রাক্তন বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দোলায় বলেন,আজকের দিনে এই রূপ রক্ত দান শিবিরের গুরত্ব অনেক। যারা ব্লাড ক্যান্সারে আক্রান্ত, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যাদের অ্যাক্সিডেন্ট হয় তাদের রক্তের খুব প্রয়োজন হয়। তাই রক্তদান শিবির গুলো করা খুব প্রয়োজন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ