Latest News

6/recent/ticker-posts

Ad Code

৮৫-র বৃদ্ধা খুঁজছেন ৩৫-র নীচের প্রেমিক! দিলেন বিজ্ঞাপনও

৮৫-র বৃদ্ধা খুঁজছেন ৩৫-র নীচের প্রেমিক! দিলেন বিজ্ঞাপনও





বয়স ৮৫। আর এই বৃদ্ধ বয়সেও খুঁজছেন প্রেমিক। তাও আবার প্রেমিকের বয়স হতে হবে ৩৫-র নীচে। না ভুল দেখছেন না ঠিকই দেখেছেন। নিউ ইয়র্ক বাসিন্দা হ্যাটি রির্ট্রোজ ঘনিষ্ঠ হতে চান, অন্তরঙ্গে আনন্দ পেতে চান। আর তাই প্রেমিক খুঁজছেন। তবে সেই ভালোবাসার মানুষের বয়স ৩৫-র নীচে হওয়া চাই।


তিনি জানিয়েছেন, ৪৮ বছর বয়সে ডিভোর্স হয়ে যায়। দুই সন্তান আছে। তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। তাঁদেরও ছেলে মেয়ে রয়েছে। কিন্তু সেই সংসারে হ্যাটি রির্ট্রোজের খুব একটা ভূমিকা নেই। তাঁর সন্ধান অন্যকিছু! এক টিভি শো-তে গিয়ে এমনই খোলাখুলি চাহিদার কথা জানিয়েছিলেন তিনি।



জানা যাচ্ছে কিছুদিন আগেই তাঁর ৩৯ বছর বয়সী এক বয় ফ্রেন্ড ছিল তাঁর সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পরেই নতুন বয়ফ্রেন্ডের সন্ধানে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, অন্তরঙ্গে আনন্দ পেতে চান। সব রকম ডেটিং অ্যাপ ব্যবহার করেন তিনি। Bumble অ্যাকাউন্টে তিনি একটি বিজ্ঞাপন দেওয়ার পরেই ছেলেদের ঝোঁক বাড়ে তাঁর প্রতি। তাই তিনি আবারও সম্পর্কে জড়াতে চান বলে জানিয়েছেন।


জানা যাচ্ছে ইতিমধ্যে ইজরায়েলের এক যুবকের ফোন এসেছে তাঁর কাছে তাঁকে কিউট বলেই মনে হয়েছে হ্যাটির।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code