এবার ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট, হইচই ক্রিকেট দুনিয়ায়
টেস্ট, ৫০-৫০ পর এসেছিল টি২০ এবার ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট। আর এই ১০০ বলের ক্রিকেট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে। যদিও এর আগে টি-টেন শুরু হয়েছিল কিন্তু ভারতে মান্য পায়নি। আবার টি-২০ ভারতের বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আর এবার ১০০ বলের সংক্ষিপ্ত সংস্করন।
এই ফরম্যাটে দুই দলই ১০০টি করে বল খেলবে। ওভারের হিসাবে ১৬.৪ ওভার করে পাবে প্রত্যেক দল। আর এই ফর্ম্যাটে প্রথম বড় টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড বা ইসিবি। এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে 'দ্য হান্ড্রেড'।
এই টুর্নামেন্ট ঘিরে বেশ উন্মাদনা তৈরি হয়েছে। এই টুর্নামেন্টে একজন বোলার সর্বোচ্চ ২০টি বল করতে পারবেন। ৫টি করে বল করতে পারবে একবারে বোলাররা। তবে একটানা সর্বোচ্চ ১০টি বল করতে পারেন বোলার। পাওয়ার প্লে হবে ২৫টি করে বলের। সেই সময়ে ৩০ গজের বৃত্তের বাইরে দুজন করে ফিল্ডার থাকতে পারবেন।
আট দলের এই টুর্নামেন্টে প্রত্যেক দল ১৫ জন করে ক্রিকেটার নিতে পারবে। সর্বোচ্চ ৩জন বিদেশি ক্রিকেটারকে সই করানো যেতে পারে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ