করোনা আবহে বিয়ে সাড়লেন অভিনেত্রী ইয়ামি গৌতম
দেশজুড়ে করোনা সংক্রমণের মাঝেই চুপিসারে বিয়ে সাড়লেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। 'সানাম রে' সিনেমার নায়িকা অভিনেত্রী ইয়ামি গৌতম সাত পাকে বাধা পড়লেন উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক-এর পরিচালক আদিত্য ধরের সঙ্গে।
ছবি পোস্ট করে রুমি-র লেখা একটি লাইন তুলে ধরে ইয়ামি গৌতম লিখেছেন, ''In your light, I learn to love''। আরও লিখছেন, ''পরিবারের আশীর্বাদ নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজ সাতপাকে বাঁধা পড়লাম।"
পাশাপাশি তিনি আরো জানান, বিয়ের অনুষ্ঠানে শুধু পরিবারের লোকজনই উপস্থিত ছিলেন। আমাদের এই ভালোবাসা ও বন্ধুত্বের যাত্রাপথে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য।''
ইয়ামির বিয়ের খবরে শুভেচ্ছায় ভড়িয়ে দিয়েছে ভক্ত থেকে বিটাউনের সেলিব্রিটিরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in




0 মন্তব্যসমূহ