Latest News

6/recent/ticker-posts

Ad Code

নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সফল দেশ: অমিত শাহ

নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সফল দেশ: অমিত শাহ 





করোনার দ্বিতীয় ঢেউয়ের বিপর্যয় থেকে ধীরে ধীরে সেড়ে উঠছে দেশ এথ মাঝেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা শোনা যাচ্ছে। ইতিমধ‍্যে তৃতীয় ঢেউয়ে শিশুদের রক্ষায় পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ‍্য সরকারগুলি। এদিকে দ্বিতীয় ঢেউ সামাল দিতে সফল নরেন্দ্র মোদীর নেতৃত্ব এমনই দরাজ সার্টিফিকেট দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বের জন্য সাফল্যের সঙ্গে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সক্ষম হয়েছে দেশ'।




গুজরাতে ৯টি অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন অমিত শাহ। সেই অনুষ্ঠানে তিনি বলেন, দেশে যখন কোভিডে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে, তখন ভাইরাসটি একাধিক রূপ বদল করে খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। আমাদের সম্মিলিত চেষ্টায় দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ হয়েছে। নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বের কারণেই সাফল্যের সঙ্গে করোনা দ্বিতীয় ঢেউ সামলাতে সক্ষম হয়েছে দেশ'। 




স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায়, 'ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে কাজটা খুব কঠিন ছিল। অন্য দেশগুলি সংবাদমাধ্যমে খবর হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে যে, উন্নত দেশগুলির স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামো ভেঙে দিয়েছে করোনা। আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশ বিপুল সাফল্য অর্জন করেছে কোভিডে'।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code