Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বয়ং দেবের গড়ে লিফলেট ছাপিয়ে সামাজিক বয়কট! কি বললেন দেব?

স্বয়ং দেবের গড়ে লিফলেট ছাপিয়ে সামাজিক বয়কট! কি বললেন দেব? 




বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর যেখানে রাজ্য জুড়ে সন্ত্রাসের অভিযোগ উঠেছে, সেখানে খোদ দেবের বিধানসভায় ১৮ জনের নামে ফতোয়া জারি করে লিফলেট বিলি! লিফলেটে পরিষ্কার উল্লেখ সামাজিক বয়কটের।

মহিষদা সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের বুথ নং ১৭৬ এবং ১৭৯ তে এই লিফলেট বিলি করার অভিযোগ উঠেছে। স্যোসাল মিডিয়ায় ভাইরাল সেই লিফলেট।

লিফলেটে বলা হয়েছে পার্টির অনুমতি ছাড়া উল্লেখিত ব্যক্তিদের কোন জিনিস পত্র বিক্রয় করা যাবে না। এমনকি চা দোকানদারদের উদ্দেশ্যে বলা হয়েছে সেই ব্যক্তিদের চাও দেওয়া যাবে না। যদি পার্টির অনুমতি ছাড়া জিনিসপত্র বিক্রি করা হয় তবে 'কঠোর শাস্তি' প্রদান করা হবে বলেও উল্লেখ রয়েছে লিফলেটে।

এই লিফলেট ভাইরাল হতেই আসরে নামেন দেব স্বয়ং। দেব জানান- " কেশপুরে আমি ব্যক্তিগতভাবে আমার দলের সদস্যদের সাথে কথা বলেছি এবং তারাও খোঁজ নিয়ে দেখেছেন যে টিএমসি পার্টি অফিস / সদস্যদের দ্বারা এমন নোটিশ দেওয়া হয়নি ।
যে দলই হোক না কেন, একজন মানুষ হিসেবে এমন ঘৃনা ছড়ানোর কাজ আমি সমর্থন করবো না । যখন আমি শপথ নিলাম, আমি শপথ করেছিলাম আমার মানুষের পাশে দাঁড়ানোর, কেবলমাত্র যারা আমাকে ভোট দিয়েছে তাদের জন্যই নয় সবার জন্য ।
দয়া করে অযথা কেউ দলের নামটাকে গালিগালাজ করার চেষ্টা করবেন না । কঠিন সময় পার করছি আমরা, আরো কঠিন না করি । একতা, ভালোবাসা ও শান্তি বজায় থাকুক ।"





সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code