Latest News

6/recent/ticker-posts

Ad Code

এখন সময় এসেছে কাজ করারঃ WHO-র কার্যনির্বাহী পর্ষদের ১৪৯ তম অধিবেশনে ডঃ হর্ষবর্ধন

এখন সময় এসেছে কাজ করারঃ WHO-র কার্যনির্বাহী পর্ষদের ১৪৯ তম অধিবেশনে ডঃ হর্ষবর্ধন




বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) কার্যনির্বাহী পর্ষদের ১৪৯ তম অধিবেশনে ভাষণ দিলেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষবর্ধন। নতুন দিল্লিতে নির্মাণ ভবন থেকে ভার্চুয়ালে এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিন তিনি মনে করিয়ে দেন, সারা বিশ্বজুড়ে যে সমস্ত সাহসী করোনা যোদ্ধা প্রাণ উৎসর্গ করেছেন, তাঁরা নিসন্দেহে প্রশংসার দাবি রাখেন। সমগ্র মানব জাতির অস্তিত্ব বজায় রাখতে এঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।


ডঃ হর্ষবর্ধন আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারীর সময় সমস্ত সদস্য দেশের সাহায্যে পাশে দাঁড়িয়েছে এবং সমতার মূল্যবোধের প্রতি অঙ্গিকারবদ্ধ থেকেছে। বিশ্বব্যাপী মহামারীর মোকাবিলায় সকলের কাছে কোভিড-১৯ টিকা পৌঁছে দিতে হু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তিনি বলেন, 'এখন সময় এসেছে কাজ করার'। বর্তমান পরিস্থিতি সকলের কাছে এটা স্পষ্ট করে তুলেছে যে, আগামী দু-দশকে স্বাস্থ্য ক্ষেত্রে আরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন এক অভিন্ন সহযোগিতা, যাতে সকলেই সমান দায়িত্ব ভাগ করে নিতে পারে। বর্তমান বিশ্ব সঙ্কটে ঝুঁকি হ্রাস এবং তা প্রতিরোধ করতে বিশ্ব অংশিদারিত্বকে আরও মজবুত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অবশ্য, এজন্য প্রয়োজন বিশ্ব জনস্বাস্থ্য ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগের।


স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, বর্তমান সঙ্কটগ্রস্ত পরিস্থিতিতে মেধা সম্পদের অধিকার নির্দিষ্ট কয়েকটি শিল্প সংস্থার হাতে কুক্ষিগত থাকা উচিত নয়। এব্যাপারে মেধাসম্পদ সহযোগিতামূলক গবেষণার জন্য ভাগ করে নেওয়া প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্ব বাণিজ্য সংগঠনের মত প্রতিষ্ঠানগুলিকে বর্তমান জটিল সময়ে সকলের কাছে সুলভে ওষুধপত্র পৌঁছে দিতে সুষ্ঠু পন্থা খুঁজে বের করতে হবে বলেও ডঃ হর্ষবর্ধনের অভিমত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code