Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের নতুন উপদেষ্টা হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ অদিতি বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের নতুন উপদেষ্টা হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ অদিতি বন্দ্যোপাধ্যায়






পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের নতুন উপদেষ্টা হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ অদিতি বন্দ্যোপাধ্যায়। প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অদিতি বন্দ্যোপাধ্যায়।আগামী তিন বছরের জন্য এই পদে থাকবেন তিনি। এই নিয়োগে যথেষ্ট খুশি রাজ্যের প্রশাসনিক মহল। বিভিন্ন দপ্তরের উপদেষ্টা পদ – আরও ভালভাবে, সমন্বয় রেখে কাজের জন্য এই পদে দক্ষ, অভিজ্ঞ মানুষজনকে নিয়োগের মতো তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মাসে বেতন ১ লক্ষ ১০ হাজার টাকা।



অদিতি বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারও বেশ ঝকঝকে। টাকিতে স্কুলজীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজ, বিশ্বভারতীতে স্নাতক ও স্নাতকোত্তর। সাংবাদিক হিসেবে একাধিক বড় সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ অদিতি বন্দ্যোপাধ্যায় সদ্য স্বামী হারা হয়েছেন। করোনার কোপে প্রান হারিয়েছেন প্রখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন। এবার তাঁরই পরামর্শ মেনে রাজ্যের পর্যটন উন্নয়ন নিগমের উপদেষ্টা হিসেবে অদিতি বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হল।


প্রসঙ্গত, সদ্য রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর গ্রহণ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। অবসরের পর তাঁকে ধরে রাখতেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা করা হয়েছে তাঁকে। তাঁর কর্মের আনুগত্য মুগ্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের নতুন উপদেষ্টা হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ অদিতি বন্দ্যোপাধ্যায়
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code