Latest News

6/recent/ticker-posts

Ad Code

কড়া বিধিনিষেধ আরও কিছুটা ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কড়া বিধিনিষেধ আরও কিছুটা ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 



করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে জারি হয়েছে কড়া বিধি নিষেধ। আর এই কার্যত লক ডাউনের জেরে সংক্রমণ কিছুটা কমেছে। ফলে ধীরে ধীরে শিথিল করা হচ্ছে বিধি নিষেধ। আজ বনিক সভার বৈঠকে, কোভিড বিধি মেনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা যেতে পারে হোটেল, রেস্তোরাঁ ঘোষণা মুখ্যমন্ত্রীর। শর্তসাপেক্ষে এবং বেঁধে দেওয়া সময়সীমা মেনেই খোলা যাবে তা স্পষ্ট ভাবে জানালেন তিনি।



বৃহস্পতিবার নবান্নে বণিকসভাগুলির বৈঠকে আলোচনার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে রেস্তরাঁ, হোটেল। তবে কর্মীদের ভ্যাকসিন দিতে হবে। এবং ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে শপিং মলও। এক্ষেত্রেও কর্মীদের ভ্যাকসিন নিতে হবে। তারপরই তাঁদের কাজে লাগানো যাবে। কঠোরভাবে দূরত্ববিধি মানতে হবে। যথাযথভাবে স্যানিটাইজার, মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। এদিন রেস্তরাঁ খোলায় অনুমোদন দিয়ে এসব একগুচ্ছ শর্তের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।



করোনা ও যশ পরিস্থিতিতে রাজ্যের বণিকসভাগুলি কীভাবে সাহায্য করবে, তা জানতে সংগঠনগুলির সঙ্গে ভারচুয়াল বৈঠকে কড়া বিধিনিষেধের জেরে ব্যবসা, বাণিজ্য খানিকটা থিতিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠে এলে আলোচনাক্রমেই মুখ্যমন্ত্রী জানান, রেস্তরাঁ, হোটেল তাহলে নির্দিষ্ট সময় মেনে খোলা হোক। তবে কর্মীদের সকলের টিকাকরণ আবশ্যক। পরিষেবা দিতে হবে নির্দিষ্ট দূরত্ববিধি মেনেই। এরপর বণিকসভার সদস্যরা শপিং মল খোলা নিয়েও তাঁর কাছে অনুমোদন চেয়ে জানান শপিং মলগুলি বড় হওয়ায় দূরত্ববিধি এবং নিয়মকানুন মেনে চলা সহজ। তাই এই পরিস্থিতিতে তা খোলা হলে কোনও সমস্যা হবে না। তাতে মুখ্যমন্ত্রী জানান, ২৫ শতাংশ কর্মী নিয়ে শপিং মলও খুলে যাক।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code