ভারতে নয় T20 বিশ্বকাপের আসর বসছে আরব আমিরশাহীতে, জানালেন BCCI সচিব জয় শাহ
করোনা সংক্রমণের জের ভারত থেকে সড়ে আরব আমিরশাহীতে বসছে টি২০ (T20) বিশ্বকাপের (WORLD CUP) আসর এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। একথা আইসিসি-কে জানাবেন বলেই জানান তিনি। এরপর আইসিসি সূচি নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি।
করোনা সংক্রমণের জেরে ভারত থেকে কুড়ি ওভারের বিশ্বকাপ সড়ার সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল। আর এবার তাই হল। এর আগে আইপিএল-র মতো বড় টুর্নামেন্টও সড়ে গেছে মরু শহরে। জানা যাচ্ছে ১৪ তম আইপিএল-র বাকি ম্যাচ গুলি শেষ হওয়ার পরেই আরম্ভ হবে বিশ্বকাপ।
টি ২০ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিসিআই আইসিসি-র কাছে ২৮ জুন পর্যন্ত সময় চেয়েছিল। এবারের আইপিএলের বাকি ম্যাচগুলিও মরু দেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে সদ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারত। এরপর টিম ইন্ডিয়ার নজর টি ২০ বিশ্বকাপের দিকে। বিগত বেশ কয়েক বছরই ভারতের ঝুলিতে আসেনি আইসিসি-র বড় কোনও ট্রফি। এবার টি ২০ বিশ্বকাপ জিতে সেই ট্রফির খরা কাটানোই লক্ষ্য ভারতের।
TAG: #BCCI #JAY SHAH #T20 WORLD CUP 2021 #T20 WORLD CUP
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ