Latest News

6/recent/ticker-posts

Ad Code

পোল‍্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে থাকলো সুইডেন

পোল‍্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে থাকলো সুইডেন




স্পেন সহজ জয় পেলেও, পোল্যান্ডের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে জিততে হল সুইডেনকে। পোল‍্যান্ডকে ৩-২ ব‍্যবধানে হারিয়ে গ্রুপ শীর্ষে থাকলো সুইডেন। 



এদিন পোল্যান্ডের হয়ে জোড়া গোল করে সুইডেনকে চাপে ফেলে দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।


এদিনের ম্যাচের শুরুতেই ২ মিনিটের মাথাতেই অমিল ফর্সবার্গের গোলে এগিয়ে যায় সুইডেন। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। এরপর ৫৯ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ফর্সবার্গ। এটিই তার নিজের ও দলের দ্বিতীয় গোল। এরপরেই জ্বলে ওঠেন লেওয়ানডস্কি। তিনি ৬১ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমান। ৮৪ মিনিটে ফের গোল করে ম্যাচে সমতা ফেরান লেওয়ানডস্কি।



কিন্তু লেওয়ানডস্কির রড়াইয়ে শেষরক্ষা হয়নি পোল‍্যান্ডের। শেন মুহূর্তে গোল করে সুইডেনকে জয় এনে দেন ভিক্টর ক্লাসন।

পোল‍্যান্ডকে হারিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র শীর্ষে থাকল সুইডেন। মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার শেষে পোল্যান্ড। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code