শাটডাউন বাংলাদেশ
দিন যত গড়াচ্ছে ততই বেড়ে চলছে সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার শাটডাউন ঘোষনা বাংলাদেশের। বন্ধ করা হয়েছে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গণ পরিবহন পরিষেবা। ফেরি পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকার আশপাশের সাতটি জেলায় কঠোর বিধিনিষেধ জারি করে সংক্রমণ বৃদ্ধির জেরে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গিয়েছে।
৩০শে জুন পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন এক আধিকারিক। তবে জরুরি পরিষেবা জারি থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
আলফা, বিটা ও ডেলটা ভাইরাসের এই ৩ ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়াচ্ছে, ৪০টি জেলাকে ঝুঁকিপূর্ণ বলে ব্যাখ্যা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
১৪ জুন থেকে প্রতিদিন মৃতের সংখ্যা ৫০ জনের বেশি রয়েছে। এই পরিস্থিতিতে শাট ডাউনের পথে হাঁটল সরকার।
অন্যদিকে, বাংলাদেশের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলেছে, গত কয়েকদিনে দেশের ৫০টির বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ করা গিয়েছে। দেশের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়েছে বাংলাদেশে। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা তুলনায় অনেক বেশি বলেই জানাচ্ছে দেশের স্বাস্থ্যদপ্তর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ