Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন্দ্রের শোকজের জবাব দিলেন আলাপন বন্দোপাধ‍্যায়

কেন্দ্রের শোকজের জবাব দিলেন আলাপন বন্দোপাধ‍্যায় 




কেন্দ্রের শোকজের জবাব দিলেন প্রাক্তন মুখ‍্যসচিব আলাপন বন্দোপাধ‍্যায়। সদ‍্য অবসর নেওয়া আলাপন বন্দোপাধ‍্যায়কে কেন্দ্র যে শোকজ নোটিশ পাঠিয়েছে তাঁর জবাব দিলেন তিনি। জানা যাচ্ছে জবাবে তিনি লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। আলোচনার পরে রিপোর্ট দিয়ে অনুমতি নিয়ে বেরিয়ে আসি। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই আমরা বেরিয়ে আসি।’




ঘূর্ণিঝড় ইয়াস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে অনুপস্থিত থাকার কারণে ডিজাস্টার আইনে শোকজ পাঠানো হয় আলাপন বন্দোপাধ‍্যায়কে। তিনদিনের মধ‍্যে জবাব তলব করে কেন্দ্র। নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জবাব দিলেঞৎআলাপন বন্দোপাধ‍্যায়। 




কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নেওয়ার পর কর্মিবর্গ প্রশিক্ষণ দফতর আর এর মধ্যে নেই। আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ (‍‍বি) ধারাকে উল্লেখ করে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি বা স্টেট এক্সিকিউটিভ কমিটি বা জেলা কর্তৃপক্ষ বা এদের হয়ে দেওয়া নির্দেশ, কোনও কারণ ছাড়া অমান্য করার অভিযোগে, দোষী সাব্যস্ত হলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা দু’টোই হতে পারে।

যদিও এই শোকজের কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না প্রাক্তন আমলারা। 




আলাপনের বন্দোপাধ‍্যায়কে নিয়ে কেন্দ্র রাজ‍্য‍ সংঘাত অব‍্যাহত। মুখ‍্যসচিব পদে তিনমাসের এক্সটেনসনের পর বদলি থেকে শুরু করে কলাইকুণ্ডলায় প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েও মুখ‍্যমন্ত্রী ও মুখ‍্যসচিবের তৎক্ষনাত বেরিয়ে আসা। তারপর, অবসরের দিনেই অবসর নিয়ে নতুন পদে দায়িত্ব নেওয়া। সব মিলিয়ে কেন্দ্র-রাজ‍্য সংঘাত তুঙ্গে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code